Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

বিষন্নতা

বিষন্নতা

বিষন্নতা
! কি এই বিষন্নতা?

এটা কি মানুষের জীবনের ব্যর্থতার গ্লানি?

কিন্তু কেন? এর কিই বা প্রয়োজন?
কেনই বা মানুষ বিষন্নতায় ভোগে?

কেন এই প্রশ্ন

?
এই প্রশ্নের উত্তর কে দেবে?
জানি, কেউ দেবে না।
কারণ সবাই এটাতে ভূগছে।


এসব জানার পরও খুঁজলাম,


কেন খুঁজলাম
?

আমিও তো তাদের একজন।

তহলে?

হন্নে হয়ে ছুটলাম,



এখান থেকে ওখানে,

এখান থেকে সেখানে,

নাহ! এর কোনো উত্তর নেই!

তবুও আশা হারালাম না।



ইন্টারনেট, কম্পিউটার,
নাহ! কোনো কিছুই বাদ রাখিনি।
তবে?

তবে কি কখোনই আমি-
এর উত্তর খুঁজে পাব না?
কিন্তু কেন?
কেন এই বিষন্নতা?


-
মুনতাশির আল-ইসলাম
বিকাল ০৬:১৪, ৭-অক্টোবর ২০০৯ইং।

প্রশ্ন

প্রশ্ন

আমি?... আমি কে?
সে?... সে কে?
কত প্রশ্ন! কত উত্তর!
তবু কি প্রশ্ন করা শেষ হয়?

এই ধরা যায় 'মানুষ'।
কেন এই মানুষের পৃথিবীতে আসা?
আবার কেনই বা ফিরে যাওয়া?
তারা আবার এলোই বা কোত্থেকে?

কেন এই প্রশ্ন?
প্রশ্ন দিয়ে কি হয়?
মানুষ কেন প্রশ্ন করে?
সব প্রশ্নের কি উত্তর হয়?

ওহ! আর পারি না।
মনে হয় প্রশ্নের জন্যই মরবো।
কিন্তু কেন মরবো?
ইশ! আবারো প্রশ্ন!

-মুনতাশির আল-ইসলাম আকোন
সকাল ৬:২১, ৭-অক্টোবর, ২০০৯ইং।